মূল লেখায় যান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ এইমাত্রঅন্যান্য উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা
অন্যান্য

গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিবেদক:
গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজস্ব বাজেট-৭০১৬ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), টাঙ্গাইলের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনছার আলী সাগর।

এ সময় উপজেলা বিএনপি, নগদা শিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।