মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন এইমাত্রঅন্যান্য সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এইমাত্রঅন্যান্য পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার আকস্মিক পরিদর্শনে নেত্রকোণার জেলা প্রশাসক এইমাত্রঅন্যান্য আকস্মিক পরিদর্শনে নেত্রকোণার জেলা প্রশাসক ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকায় মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস এইমাত্রঅন্যান্য ঢাকায় মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস এমপির গাড়িতে হামলা: পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য এমপির গাড়িতে হামলা: পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২
অন্যান্য

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন

প্রতিবেদক:
সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর নবায়নও করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে শর্ত হিসেবে এসব যানবাহনকে সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার বিধান রাখা হবে।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ই-রিকশা চার্জ করলে নিবন্ধন দেওয়া হবে না। নিবন্ধিত যানবাহনের ক্ষেত্রেও নবায়ন করা হবে না।

সৌরবিদ্যুতের বাইরে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে জরিমানার বিধানও আইনে রাখা হবে বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, নিয়ম অমান্য করে ই-রিকশা চার্জ করলে সংশ্লিষ্টদের জরিমানা করা হবে।

এদিকে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। তার পরিকল্পনা অনুযায়ী, এক জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।

পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় সরকার। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হওয়ার পর নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। এ অর্থ চলতি অর্থবছরের বাজেটেই বরাদ্দ রাখা হয়েছে।