মূল লেখায় যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

নাটোরে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

প্রতিবেদক:
নাটোরে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের দায়ে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পশ্চিম মাধনগর এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেন্টু মন্ডল পশ্চিম মাধনগর এলাকার দুলাল মন্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় জেন্টু মন্ডলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।