মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম

প্রতিবেদক:
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের গাজীপুর সদর উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) গাজীপুর জেলা শ্রমিক দলের প্যাডে জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিয়ার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ উদ্দিন ও সদস্যসচিব আবুল কালাম প্রধানের স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে লাভলু ইসলামকে সভাপতি ও আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলম, কাজিম উদ্দিন ও রাজু আহমেদসহ নয়জনকে সহসভাপতি, মোস্তফা আকন্দ ও রাজ্জাকসহ আটজনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক এবং শহিদুল ইসলামকে দপ্তর সম্পাদক করা হয়েছে। নতুন কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সদর উপজেলার বিকেবাড়ি শিকদার মার্কেট এলাকায় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর শিকদার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেদুল ইসলাম মেম্বার, মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নতুন কমিটির নেতারা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।