মূল লেখায় যান
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর কুষ্টিয়ায় পৌঁছাল কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মরদেহ এইমাত্রঅন্যান্য কুষ্টিয়ায় পৌঁছাল কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মরদেহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন এইমাত্রঅন্যান্য ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন রাজধানীর একটি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এইমাত্রঅন্যান্য রাজধানীর একটি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে এইমাত্রঅন্যান্য রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন কমিশনার-আইজিপির আকস্মিক পরিদর্শনের পর তেজগাঁও ও পল্টনের ওসি প্রত্যাহার এইমাত্রঅন্যান্য কমিশনার-আইজিপির আকস্মিক পরিদর্শনের পর তেজগাঁও ও পল্টনের ওসি প্রত্যাহার কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা
অন্যান্য

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক:
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে শুধু ওষুধ বা মশক নিধন নয়, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বরিশালে শুরু হয়েছে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান। ‘আমাদের বরিশাল, আমরাই পরিচ্ছন্ন করব’ এই প্রত্যয়কে সামনে রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা তৈরিতে নগরীর বিভিন্ন এলাকায় চালানো হয় এ কর্মসূচি।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে হাতেম আলী কলেজের সামনে থেকে এই পরিচ্ছন্নতা অভিযানটি শুরু হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানের সময় হাতেম আলী কলেজ, চৌমাথা বাজারসহ আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো অপসারণ করা হয়। পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদেরও নিজেদের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।

আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়; এটি নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। বাড়ি, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের আশপাশ পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

অভিযানে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব শুধু প্রশাসনের ওপর ছেড়ে দিলে হবে না। নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। নিজের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।’’

তিনি বলেন, ‘‘পরিচ্ছন্ন বরিশাল গড়ার এ উদ্যোগকে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নগরবাসী সম্মিলিতভাবে এগিয়ে এলে পরিচ্ছন্ন ও মশকমুক্ত বরিশাল গড়ে তোলা সম্ভব।’’

কর্মসূচিতে হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান খান, বিডি ক্লিনের উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম, উপদেষ্টা আকবর চৌধুরী, বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, সহ-বিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেন, বরগুনার অতিরিক্ত সমন্বয়ক ইব্রাহিম মাসুম, সদস্য মো. ইত্তেসাফ আর রাফি সিকদারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।