মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে জিম্মি, কৌশলে ২ জন পালিয়ে বাঁচালো সাবাইকে এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে জিম্মি, কৌশলে ২ জন পালিয়ে বাঁচালো সাবাইকে নালিতাবাড়ীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে  হত্যা, দশমিনায় মানববন্ধন শেষে ঘর পুড়িয়ে দিয়েছে জনতা এইমাত্রঅন্যান্য ঢাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে  হত্যা, দশমিনায় মানববন্ধন শেষে ঘর পুড়িয়ে দিয়েছে জনতা “একদিন গাড়ি চালালে তিনদিন যায় গায়ে ব্যাথা” এইমাত্রঅন্যান্য “একদিন গাড়ি চালালে তিনদিন যায় গায়ে ব্যাথা” জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির এইমাত্রঅন্যান্য ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে
অন্যান্য

নরসিংদী বিআরটিসি'র নতুন ম্যানেজারের যাত্রীসেবার মান উন্নয়ন ও দুর্নীতি দমনে দৃঢ় প্রতিজ্ঞা

প্রতিবেদক:
নরসিংদী বিআরটিসি'র নতুন ম্যানেজারের যাত্রীসেবার মান উন্নয়ন ও দুর্নীতি দমনে দৃঢ় প্রতিজ্ঞা

নরসিংদী বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ব্যয় কমিয়ে আয় বৃদ্ধি এবং দুর্নীতি ও অপচয় রোধে কঠোর অবস্থানে রয়েছে নতুন প্রশাসন। সম্প্রতি এই ডিপোর নবনিযুক্ত ২৭তম ম্যানেজার অপারেশন হিসেবে যোগদান করেছেন নূর এ আলম। সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি ডিপোর সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নূর এ আলম জানান, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও দ্রুত যাতায়াত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে এই বাস ডিপোর আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ২৭টি বাস নিয়মিত চলাচল করছে। এর মধ্যে রয়েছে নরসিংদী থেকে ঢাকা, ভৈরব থেকে গুলিস্তান, ইটাখোলা থেকে কুড়িল বিশ্বরোড, কদমতলী থেকে মিরপুর, গাজীপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুট। গাড়িগুলোর যেকোনো যান্ত্রিক সমস্যা নিরসন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে স্থানীয় অফিসের পাশাপাশি ঢাকা থেকেও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, যাত্রীসেবার পাশাপাশি সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের ব্যয় কমিয়ে আয় বৃদ্ধি করাই বাস ডিপোর অন্যতম প্রধান লক্ষ্য। সরকারি অর্থের অপচয় রোধে আমরা সম্পূর্ণ বদ্ধপরিকর। এছাড়া সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে প্রতি মাসেই চালক, কন্ডাক্টর ও মেকানিকদের নিয়ে বিশেষ মোটিভেশন ক্লাসের আয়োজন করা হচ্ছে। এসব ক্লাসে ট্রাফিক সিগনাল যথাযথভাবে মান্য করা, দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়া, অতিরিক্ত গতি রোধ, যাত্রীদের সাথে মার্জিত ও সুন্দর আচরণ করাসহ বাসের পরিবেশ মানসম্মত রাখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

শুধু পরিবহন খাতেই নয়, বেকারত্ব দূরীকরণেও বিআরটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের দক্ষ করে তোলা হচ্ছে, যাতে তারা প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। প্রশিক্ষণার্থীদের সঠিক ও মানসম্মত ট্রেনিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সেবাপ্রত্যাশীদের সাথে কোনো কর্মকর্তা বা কর্মচারী অসদাচরণ করলে কিংবা দুর্নীতির সাথে জড়ালে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১১ সালে ঢাকা মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে হিসাব বিভাগের অ্যাকাউন্ট অফিসার হিসেবে বিআরটিসিতে কর্মজীবন শুরু করেন নূর এ আলম। তাঁর গ্রামের বাড়ী খুলনার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামে। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি খুলনা ও পাবনাসহ বিআরটিসির বিভিন্ন বাস ডিপো এবং প্রশিক্ষণ কেন্দ্রে ম্যানেজার অপারেশন, এবং অ্যাকাউন্ট অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। নরসিংদীতে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিআরটিসি সদর দপ্তরের হিসাব শাখায় কর্মরত ছিলেন। তাঁর এই অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে নরসিংদী বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি জনসেবায় আরও বেশি গতিশীল ও সফল হবে বলে আশা করা যাচ্ছে।