মূল লেখায় যান
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ এইমাত্রঅন্যান্য কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন সালেহা বেগম, চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন এইমাত্রঅন্যান্য দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন সালেহা বেগম, চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন পটুয়াখালীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য পটুয়াখালীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার নেপালের বন্যায় মৃত্যুর মুখ থেকে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা এইমাত্রঅন্যান্য নেপালের বন্যায় মৃত্যুর মুখ থেকে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা গুমের ঘটনায় কাউকে ছাড় নয়, তদন্ত করে বিচার চলছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য গুমের ঘটনায় কাউকে ছাড় নয়, তদন্ত করে বিচার চলছে: প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ১ প্রশাসনিক জটিলতা পেরিয়ে জেএনইউডিএসের ১৮তম কর্মশালা সম্পন্ন এইমাত্রঅন্যান্য প্রশাসনিক জটিলতা পেরিয়ে জেএনইউডিএসের ১৮তম কর্মশালা সম্পন্ন কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি: খুলে দেয়া হয়েছে ১৬ জলকপাট এইমাত্রঅন্যান্য কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি: খুলে দেয়া হয়েছে ১৬ জলকপাট
অন্যান্য

আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

প্রতিবেদক:
আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিরসনে সমঝোতার জন্য সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বৈঠকে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিতাই রায়ের সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম নয়ন বলেন, তিনি নিতাই রায়ের সঙ্গে বসতে চান না। তাঁর ভাষ্য, ‘আমি তো সরকারের কোনো পার্ট না। আমি কেন বসব? নিতাই রায় বসবেন জনগণের সঙ্গে। তার লোকজন জনগণের টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। তিনি জনগণের কাছে দায়বদ্ধ। তিনি জনগণের সঙ্গে বসবেন।’

নয়ন বলেন, ‘আমি সাধারণ মানুষের আশা পূরণে কাজ করে যাচ্ছি। উনি আসেন, বাড়িতে ওঠেন, আর সার্কিট হাউসে ওঠেন।’

এ সময় নিতাই রায়ের ব্যক্তিগত আচরণ নিয়েও অভিযোগ তোলেন নয়ন। তিনি দাবি করেন, কয়েক দিন ধরে তিনি নিতাই রায়কে নারীদের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করতে দেখছেন। তবে এসব অভিযোগের বিষয়ে নিতাই রায়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে দলটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ রয়েছে। উপজেলা বিএনপির একটি অংশ নিতাই রায় চৌধুরীর অনুসারী এবং অন্য অংশ রবিউল ইসলাম নয়নের অনুসারী হিসেবে পরিচিত।

গত ২৪ আগস্ট মহম্মদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানায় বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষের নেতা-কর্মীরা পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিরোধটি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।