মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক এইমাত্রঅন্যান্য যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ এইমাত্রঅন্যান্য যশোরে সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ এইমাত্রঅন্যান্য ২৯ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এইমাত্রঅন্যান্য হত্যার হুমকি, যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহুর ছেলে কথা বললেই চাকরি নেই, কষ্ট-যন্ত্রণা যেন নিত্যসঙ্গী ফুডপান্ডা রাইডারদের এইমাত্রঅন্যান্য কথা বললেই চাকরি নেই, কষ্ট-যন্ত্রণা যেন নিত্যসঙ্গী ফুডপান্ডা রাইডারদের এইমাত্রঅন্যান্য ৮ বছর পর মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন, ৩ খুনিকে গ্রেপ্তার সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক এইমাত্রঅন্যান্য সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো এইমাত্রঅন্যান্য তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
অন্যান্য

মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর আস মুহাম্মদ

প্রতিবেদক:
মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর আস মুহাম্মদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের উত্তরাখণ্ডে জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আস মোহাম্মদ। তার বয়স হয়েছিল ২৫ বছর।

টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে দেরাদুন-পাওন্টা সাহিব জাতীয় মহাসড়কের সাহাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্পোর্টস বাইক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দেন আস মোহাম্মদ। এতে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, আস মোহাম্মদ রুরকির বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার দিনই দেরাদুন থেকে তিনি নতুন মোটরসাইকেলটি কিনেছিলেন। পরে সেটি নিয়ে পাওন্টা সাহিবের দিকে যাচ্ছিলেন।

সাহাসপুর থানার পুলিশ কর্মকর্তা প্রদীপ রাওয়াত জানান, বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগার পর গুরুতর আহত হন আস মোহাম্মদ। দুর্ঘটনায় পাওয়া আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

মোটরসাইকেল চালানোর সময় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন আস মোহাম্মদ। তার আকস্মিক মৃত্যুতে অনুসারী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।