মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক এইমাত্রঅন্যান্য যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ এইমাত্রঅন্যান্য যশোরে সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ এইমাত্রঅন্যান্য ২৯ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এইমাত্রঅন্যান্য হত্যার হুমকি, যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহুর ছেলে কথা বললেই চাকরি নেই, কষ্ট-যন্ত্রণা যেন নিত্যসঙ্গী ফুডপান্ডা রাইডারদের এইমাত্রঅন্যান্য কথা বললেই চাকরি নেই, কষ্ট-যন্ত্রণা যেন নিত্যসঙ্গী ফুডপান্ডা রাইডারদের এইমাত্রঅন্যান্য ৮ বছর পর মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন, ৩ খুনিকে গ্রেপ্তার সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক এইমাত্রঅন্যান্য সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো এইমাত্রঅন্যান্য তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
অন্যান্য

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক

প্রতিবেদক:
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক

যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাতে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিপন শার্শা উপজেলার নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে।

রোববার রাতে যশোর কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাজিবুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নিয়ে এক ব্যক্তি যশোর শহরের দিকে আসছেন। পরে কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

পুলিশের দাবি, চট্টগ্রাম থেকে বাসযোগে ইয়াবার চালান নিয়ে যশোরে আসেন রিপন। ঝুমঝুমপুর এলাকায় পৌঁছানোর আগে বাস থেকে নেমে একটি রিকশায় করে মনিহারের দিকে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। এ সময় তাকে শনাক্ত করে আটক করা হয়।

পরে রিপনের সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইয়াবার চালানটি কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় আটক রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।