মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক এইমাত্রঅন্যান্য যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ এইমাত্রঅন্যান্য যশোরে সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ এইমাত্রঅন্যান্য ২৯ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এইমাত্রঅন্যান্য হত্যার হুমকি, যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহুর ছেলে কথা বললেই চাকরি নেই, কষ্ট-যন্ত্রণা যেন নিত্যসঙ্গী ফুডপান্ডা রাইডারদের এইমাত্রঅন্যান্য কথা বললেই চাকরি নেই, কষ্ট-যন্ত্রণা যেন নিত্যসঙ্গী ফুডপান্ডা রাইডারদের এইমাত্রঅন্যান্য ৮ বছর পর মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন, ৩ খুনিকে গ্রেপ্তার সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক এইমাত্রঅন্যান্য সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো এইমাত্রঅন্যান্য তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
অন্যান্য

২৯ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

প্রতিবেদক:

চলতি আগস্টের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

তবে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও দেশের আটটি ব্যাংকের মাধ্যমে চলতি আগস্টের প্রথম ২৯ দিনে কোনো রেমিট্যান্স আসেনি।

ব্যাংকগুলো হলো—রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি। এছাড়া বিদেশি খাতের আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও কোনো রেমিট্যান্স আসেনি।

প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আগস্টে রেমিট্যান্সের এই প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।