মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক এইমাত্রঅন্যান্য যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের রিপন আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ এইমাত্রঅন্যান্য যশোরে সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ এইমাত্রঅন্যান্য ২৯ দিনে এল ৩২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এইমাত্রঅন্যান্য হত্যার হুমকি, যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহুর ছেলে কথা বললেই চাকরি নেই, কষ্ট-যন্ত্রণা যেন নিত্যসঙ্গী ফুডপান্ডা রাইডারদের এইমাত্রঅন্যান্য কথা বললেই চাকরি নেই, কষ্ট-যন্ত্রণা যেন নিত্যসঙ্গী ফুডপান্ডা রাইডারদের এইমাত্রঅন্যান্য ৮ বছর পর মোটরসাইকেল চালক হত্যার রহস্য উদঘাটন, ৩ খুনিকে গ্রেপ্তার সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক এইমাত্রঅন্যান্য সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো এইমাত্রঅন্যান্য তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
অন্যান্য

সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক

প্রতিবেদক:
সন্তান বিক্রির পর আইফোন কেনা সেই বাবা আটক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুকে বিক্রি করে সেই টাকায় আইফোন কেনার অভিযোগে বাবা মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম।

আটক মারুফ মুন্সি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি।

ওসি মো. আতিকুল ইসলাম জানান, মারুফ ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন—এমন খবর পেয়ে সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে পুলিশের একটি দল কাজ করছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে মারুফ তার মা মাহফুজা বেগমের কাছ থেকে ছেলে মুসাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সরল বিশ্বাসে দাদি নাতিকে সাজিয়ে তার সঙ্গে পাঠিয়ে দেন।

তবে সন্ধ্যা হয়ে গেলেও মারুফ ও শিশু মুসা বাড়িতে না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে শিশুটির মামা বাহাদুর মিয়ার মাধ্যমে মারুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সন্তানকে বিক্রি করার কথা স্বীকার করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, মারুফ তার ছেলে মুসাকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় বিক্রি করেন। এরপর ওই টাকা নিয়ে ঢাকায় গিয়ে পুরোনো ফোন বদলে একটি নতুন আইফোন কেনেন বলে স্বজনদের জানান।

শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন দশমিনা থানার ওসি।