মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে বিমান নিখোঁজ এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে বিমান নিখোঁজ কেরুতে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল: চিনিকল সচল থাকলে বাড়বে কর্মসংস্থান এইমাত্রঅন্যান্য কেরুতে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল: চিনিকল সচল থাকলে বাড়বে কর্মসংস্থান বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন
অন্যান্য

রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি

প্রতিবেদক:
রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি

ফ্রান্সে বিখ্যাত ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়ের-অগস্ত রেনোয়ার স্মৃতিবিজড়িত একটি জাদুঘরে ঢুকে প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের চারটি শিল্পকর্ম চুরি করেছে দুই চোর। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে এ চুরির ঘটনা ঘটে। পালানোর সময় চোরেরা চুরি করা একটি শিল্পকর্ম ফেলে যায় বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

মেয়রের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চুরি হওয়া চারটি শিল্পকর্মের আনুমানিক মূল্য ৯ মিলিয়ন ইউরো, যা প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

স্থানীয় মেয়র জানান, মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে। ঘটনার মাত্র পাঁচ মিনিটের মধ্যে, ৫টা ৫৩ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। শহরের ভিডিও নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

চোরেরা পালানোর সময় একটি চুরি করা শিল্পকর্ম ফেলে যায়। তবে বাকি তিনটি শিল্পকর্ম নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

রেনোয়ার শেষ জীবনের স্মৃতি রয়েছে জাদুঘরে

রেনোয়া জাদুঘরটি ১৯৬০ সালে শিল্পীর জীবনের শেষ সময়ের বাসভবনে প্রতিষ্ঠা করা হয়। ১৯১৯ সালে মৃত্যুর আগে জীবনের শেষ কয়েকটি বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন পিয়ের-অগস্ত রেনোয়া।

জাদুঘরটিতে শিল্পীর ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। সেখানে রেনোয়ার ব্যবহৃত আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রীর পাশাপাশি তার ইজেল এবং হুইলচেয়ারও প্রদর্শিত হয়। এছাড়া তার আঁকা প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য ও নগ্নচিত্রও রয়েছে জাদুঘরের সংগ্রহে।

লুভরে বড় চুরির পর ফের চাঞ্চল্য

রেনোয়া জাদুঘরে চুরির ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন প্যারিসের লুভর জাদুঘরে বড় ধরনের শিল্পকর্ম চুরির ঘটনা নিয়ে ফ্রান্সে এখনো তদন্ত চলছে।

দিনের বেলায় লুভরে ডাকাতির ঘটনায় প্রায় ১০ কোটি ডলার মূল্যের আটটি শিল্পবস্তু চুরি হয়েছিল। ওই ঘটনায় চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও চুরি যাওয়া শিল্পবস্তুগুলোর এখনো কোনো হদিস মেলেনি।

ফরাসি তদন্তকারীরা প্যারিস অঞ্চলে ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি বেলজিয়াম, ইতালি ও অন্যান্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তথ্য আদান-প্রদান করছেন। এর মধ্যেই রেনোয়া জাদুঘর থেকে মূল্যবান শিল্পকর্ম চুরির ঘটনায় ফ্রান্সের জাদুঘরগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: আরব নিউজ