মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে বিমান নিখোঁজ এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে বিমান নিখোঁজ কেরুতে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল: চিনিকল সচল থাকলে বাড়বে কর্মসংস্থান এইমাত্রঅন্যান্য কেরুতে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল: চিনিকল সচল থাকলে বাড়বে কর্মসংস্থান বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন
অন্যান্য

জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু

প্রতিবেদক:
জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু

নৃত্যময় দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬-এ ‘ক’ গ্রুপে একক লোকনৃত্যে চ্যাম্পিয়ন হয়ে ‘সেরার সেরা’ স্বর্ণপদক অর্জন করেছে সাত বছর বয়সী আর জেড রংধনু। বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সেরা হয়ে সে দেশজুড়ে নজর কেড়েছে।

রংধনু বগুড়ার শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্র। সে শেরপুরের হাসপাতাল রোড এলাকার চিকিৎসক দম্পতি ড. মনিরুজ্জামান স্বপন ও ড. রাফসানা জাহান দীপার সন্তান।

ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত মা ড. রাফসানা জাহান দীপা বলেন, “আমি নিজে ছোটবেলায় নাচ করতাম। সেই ভালোবাসাই ছেলেকে শেখানোর স্বপ্ন জাগায়। এত অল্প বয়সে জাতীয় পর্যায়ের এই অর্জন সত্যিই অভিভূত করার মতো। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আর জেড রংধনু বলে, “আমি বড় হয়ে নামকরা নৃত্যশিল্পী এবং সার্জন ডাক্তার হতে চাই। বাবা-মা ও শিক্ষকের অসামান্য দিকনির্দেশনার কারণেই আমি এই পদক পেয়েছি।”

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তিতুমীর বলেন, “শিক্ষার্থীদের এমন জাতীয় পর্যায়ের অর্জন আমাদের সমস্ত পরিশ্রম সার্থক করে তোলে। রংধনু অত্যন্ত প্রতিভাবান, সঠিক পরিচর্যা পেলে সে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে।”