মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে বিমান নিখোঁজ এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে বিমান নিখোঁজ কেরুতে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল: চিনিকল সচল থাকলে বাড়বে কর্মসংস্থান এইমাত্রঅন্যান্য কেরুতে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল: চিনিকল সচল থাকলে বাড়বে কর্মসংস্থান বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন
অন্যান্য

কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন

প্রতিবেদক:
কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।

কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রবিন হোসেন জানান, আমেনা বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সন্তানদের মধ্যে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন পঞ্চম।

মরহুমার জানাজার নামাজ আগামীকাল বুধবার দুপুর ২টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামীর কবরের পাশে দাফন করা হবে।

আমেনা বেগমের মৃত্যুতে কুমিল্লার ১১টি আসনের সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শোকবার্তায় বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তাঁর মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।