মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ এইমাত্রঅন্যান্য লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা এইমাত্রঅন্যান্য যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা এইমাত্রঅন্যান্য শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির মাসব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য সীমান্তের যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির মাসব্যাপী প্রশিক্ষণ হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যানের চেয়ারে বসলেন মালেকা বেগম এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ সদর ইউপির চেয়ারম্যানের চেয়ারে বসলেন মালেকা বেগম
অন্যান্য

হামলার ঘটনার পর বাঁধন বললেন, 'আমি এটার শেষ দেখে ছাড়ব'

প্রতিবেদক:
হামলার ঘটনার পর বাঁধন বললেন, 'আমি এটার শেষ দেখে ছাড়ব'

ইতালির ভেনিসে হেনস্তার অভিযোগের ঘটনায় এবার কঠোর অবস্থানে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মামলা না করে দেশে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁধন লেখেন, ‘আমি আমার মাথা কখনো নত করিনি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না।’

ঘটনার শেষ দেখে ছাড়ার প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

বাঁধনের দাবি, ঘটনার পর ভেনিস পুলিশ তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। ইতালিতে বাংলাদেশ দূতাবাসও তার পাশে দাঁড়িয়েছে। দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে থানায় গিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের কাছে প্রয়োজনীয় প্রমাণও রয়েছে।

দেশের মানুষ ও সরকারের পক্ষ থেকে পাওয়া সমর্থনে কৃতজ্ঞ বাঁধন বলেন, ‘আমি মনে করি, আমি একজন গর্বিত বাংলাদেশী।’