মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা এইমাত্রঅন্যান্য আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার এইমাত্রঅন্যান্য গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ১৪৬৩ এইমাত্রঅন্যান্য ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ১৪৬৩ ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত এইমাত্রঅন্যান্য কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে : সিআইডি এইমাত্রঅন্যান্য ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে : সিআইডি ট্রাম্পের পোস্টের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলেন আইসল্যান্ড এইমাত্রঅন্যান্য ট্রাম্পের পোস্টের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলেন আইসল্যান্ড নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর
অন্যান্য

লালমনিরহাটে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬

প্রতিবেদক:
লালমনিরহাটে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬

লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করায় বিজিবি ক্যাম্পে ঢুকে হাতাহাতি, ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চার বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করে পাটগ্রাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মী মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। অভিযানে সেখান থেকে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। ড্রেজার মেশিন জব্দের খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল স্থানীয় নেতা-কর্মী বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন।

এসময় তারা দায়িত্বরত বিজিবি সদস্যদের ওপর চড়াও হন এবং হুমকি-ধমকি দিয়ে জব্দকৃত ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। বিজিবি সদস্যরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকেই ওই ছয়জনকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান জানান, বিজিবি ক্যাম্পে ঢুকে দায়িত্বরত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছয়জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।