মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা এইমাত্রঅন্যান্য আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার এইমাত্রঅন্যান্য গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ১৪৬৩ এইমাত্রঅন্যান্য ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ১৪৬৩ ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত এইমাত্রঅন্যান্য কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে : সিআইডি এইমাত্রঅন্যান্য ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে : সিআইডি ট্রাম্পের পোস্টের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলেন আইসল্যান্ড এইমাত্রঅন্যান্য ট্রাম্পের পোস্টের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলেন আইসল্যান্ড নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর
অন্যান্য

তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে ভারতীয় গুহায় বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রতিবেদক:
তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে ভারতীয় গুহায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে কয়লার গুহায় মাটি চাপা পড়ে ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইউনুস আলী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লালঘাট গ্রামের সমির উদ্দিনের ছেলে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চারাগাঁও সীমান্ত এলাকার ওপারে ভারতের গারো পাহাড়ের একটি চোরাই কয়লার গুহায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট সীমান্তের হতদরিদ্র ও যুবকদের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতের কয়লার গুহায় পাঠায়। বুধবার ভোরে ১০-১৫ জনের একটি শ্রমিক দল বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের কয়লার গুহায় প্রবেশ করে। কয়লা সংগ্রহ করে ফেরার পথে গুহার ওপর থেকে মাটি ধসে পড়লে ইউনুস আলী চাপা পড়েন। পরে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা বিষয়টি তার পরিবারকে জানালে, এলাকাবাসীর সহায়তায় দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। স্থানীয়দের তথ্যমতে, গত ১০ বছরে এ ধরনের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, মৃত ব্যক্তির সঙ্গে থাকা অন্য বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় সংগ্রহ করা হচ্ছে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।