মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কে এগিয়ে?

প্রতিবেদক:
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কে এগিয়ে?

২০২৬ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে হ্যারি কেইনকে এগিয়ে রাখছেন অনেকেই। আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কারের অনুষ্ঠান। ইংল্যান্ড অধিনায়কের সামনে তাই ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জয়ের সুযোগ।

কেইনের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম ও ডেকলান রাইস। জিতলে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর পাবেন কেইন। ইতিহাসে মাত্র পঞ্চম ইংলিশ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জেতার সুযোগও তার সামনে।

তবে কেইনের পথে বড় প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, রদ্রি ও লিওনেল মেসি। মেসি এর আগে আটবার এই পুরস্কার জিতেছেন।

বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে দুর্দান্ত ছিলেন কেইন। অন্যদিকে এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচে ১৫ গোল। ইয়ামালও বার্সেলোনার হয়ে লা লিগায় ২৮ ম্যাচে ১৬ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন।

বর্তমান চ্যাম্পিয়ন উসমান দেম্বেলেও আছেন এই দৌড়ে। পিএসজিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেছেন তিনি।

তবে এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে ধারাবাহিকতা, ব্যক্তিগত পরিসংখ্যান ও দলীয় সাফল্য—সবকিছুর হিসাবই গুরুত্বপূর্ণ। সেই দৌড়ে কেইন এগিয়ে থাকলেও এমবাপে, ইয়ামাল, দেম্বেলে, রদ্রিকে পেছনে ফেলার লড়াইটা যে সহজ হবে না, তা বলাই যায়।