মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা এইমাত্রঅন্যান্য আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার এইমাত্রঅন্যান্য গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ১৪৬৩ এইমাত্রঅন্যান্য ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ১৪৬৩ ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত এইমাত্রঅন্যান্য কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে : সিআইডি এইমাত্রঅন্যান্য ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে : সিআইডি ট্রাম্পের পোস্টের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলেন আইসল্যান্ড এইমাত্রঅন্যান্য ট্রাম্পের পোস্টের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলেন আইসল্যান্ড নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর
অন্যান্য

হাজার ছাড়াল হামজনিত শিশুমৃত্যু

প্রতিবেদক:
হাজার ছাড়াল হামজনিত শিশুমৃত্যু

সরকারের ব্যাপক পদক্ষেপের পরও থামছে না হামজনিত মৃত্যুর মিছিল। সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এতে চলতি বছরে হাজার ছাড়িয়ে গেছে হামজনিত শিশুমৃত্যুর সংখ্যা। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে মোট ১,০০২ জন শিশু।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১১৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৫৮০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৯ জন। গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪ জন।

গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৮১৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯০২ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১শ জনের মৃত্যু হয়েছে।