মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা এইমাত্রঅন্যান্য আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার এইমাত্রঅন্যান্য গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ১৪৬৩ এইমাত্রঅন্যান্য ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ১৪৬৩ ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত এইমাত্রঅন্যান্য কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ—কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে : সিআইডি এইমাত্রঅন্যান্য ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে : সিআইডি ট্রাম্পের পোস্টের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলেন আইসল্যান্ড এইমাত্রঅন্যান্য ট্রাম্পের পোস্টের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলেন আইসল্যান্ড নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর
অন্যান্য

আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা

প্রতিবেদক:
আমতলীতে হেরোইনসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ১ বছরের সাজা

বরগুনার আমতলীতে ০.৫ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান তন্ময় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত তাকে ১ বছরের সাজা দিয়েছে।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এসআই শওকত হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পৌর শহরের ৮নং ওয়ার্ডের বাসুগী এলাকার মাহবুবুর রহমান হিমু গাজীর ছেলে তন্ময়কে হেরোইনসহ আটক করা হয়।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমতলী চৌকি আদালতে সামারি ট্রায়ালে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে ১ বছরের সাজা দিয়েছেন। মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।