মূল লেখায় যান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ বান্দরবানের লামায় শিকলবন্দি আট হাতি: চলছে অমানবিক নির্যাতন এইমাত্রঅন্যান্য বান্দরবানের লামায় শিকলবন্দি আট হাতি: চলছে অমানবিক নির্যাতন ভূগর্ভস্থ স্থাপনায় ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান এইমাত্রঅন্যান্য ভূগর্ভস্থ স্থাপনায় ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান একতরফা আধিপত্য মোকাবিলায় ব্রিকস বড় সুযোগ: পেজেশকিয়ান এইমাত্রঅন্যান্য একতরফা আধিপত্য মোকাবিলায় ব্রিকস বড় সুযোগ: পেজেশকিয়ান বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার কৃষক দল নেতার আচরণে অতিষ্ঠ, ছাড়পত্র নিয়ে স্কুল ছাড়ছেন শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য কৃষক দল নেতার আচরণে অতিষ্ঠ, ছাড়পত্র নিয়ে স্কুল ছাড়ছেন শিক্ষার্থীরা শেরপুর সীমান্তে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ এইমাত্রঅন্যান্য শেরপুর সীমান্তে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
অন্যান্য

পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক:
পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাংশা পৌরসভার আজিজ সরদার বাসস্ট্যান্ডসংলগ্ন ‘জান্নাতি কম্পিউটার অ্যান্ড ফটোকপি’ নামের তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবীব লিঙ্কন পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়িতে খাবার খেয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান লিঙ্কন। পরে দোকানের শাটার বন্ধ অবস্থায় দেখতে পান আশপাশের লোকজন।

দীর্ঘ সময় দোকান বন্ধ থাকায় সন্দেহ হলে তারা শাটার খুলে ভেতরে লিঙ্কনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।