মূল লেখায় যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেড় কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, পিবিআইয়ের তদন্তেও সত্যতা—তবু অধরা প্রধান আসামি এইমাত্রঅন্যান্য দেড় কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, পিবিআইয়ের তদন্তেও সত্যতা—তবু অধরা প্রধান আসামি বিষ পানের পর হাসপাতালে নেয়ার পথে বাসের ধাক্কায় রোগীর করুণ মৃত্যু এইমাত্রঅন্যান্য বিষ পানের পর হাসপাতালে নেয়ার পথে বাসের ধাক্কায় রোগীর করুণ মৃত্যু শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে: প্রতিমন্ত্রী নুর এইমাত্রঅন্যান্য তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে: প্রতিমন্ত্রী নুর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ছাত্রলীগ নেতা আটক এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে ছাত্রলীগ নেতা আটক শেরপুরে চেতনানাশক খাইয়ে অটো ভ্যান ছিনতাই এইমাত্রঅন্যান্য শেরপুরে চেতনানাশক খাইয়ে অটো ভ্যান ছিনতাই
অন্যান্য

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রতিবেদক:
শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) টানা ১০ ঘণ্টা গাজীপুরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকসেবার মান বাড়াতে ১১ কেভি ফিডারগুলো ছোট করা এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে। এ কারণে ওই সময়ে নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়— কাশিমপুর (আংশিক), বিএডিসি গেটের সামনের এলাকা, রফিকুল স্কুলের আশপাশ, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়ের আশপাশ, আলিমের আশপাশ, কবরস্থানের আশপাশ, জামাল টাওয়ারের আশপাশ, মল্লিকা বাজারের আশপাশ, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশ এবং রওশন মার্কেট এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।