মূল লেখায় যান
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক এইমাত্রঅন্যান্য গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক এইমাত্রঅন্যান্য বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দেশীয় মাছ প্রজনন বৃদ্ধিসহ মৎস্য উৎপাদনে সরকার কাজ করে যাচ্ছে: বিলকিস ইসলাম এমপি এইমাত্রঅন্যান্য দেশীয় মাছ প্রজনন বৃদ্ধিসহ মৎস্য উৎপাদনে সরকার কাজ করে যাচ্ছে: বিলকিস ইসলাম এমপি সন্ধ্যার মধ্যেই নৈশভোজ সারেন অভিনেত্রী বরলক্ষ্মী, কী উপকার হয় শরীরে? এইমাত্রঅন্যান্য সন্ধ্যার মধ্যেই নৈশভোজ সারেন অভিনেত্রী বরলক্ষ্মী, কী উপকার হয় শরীরে? ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে ড্রোন হামলা ‘পুতিনের পরিকল্পিত উসকানি’ এইমাত্রঅন্যান্য ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে ড্রোন হামলা ‘পুতিনের পরিকল্পিত উসকানি’ বিদেশে ধূলিকণারও প্রমাণ মিললে রাজনীতি ছাড়ব: আসিফ মাহমুদ এইমাত্রঅন্যান্য বিদেশে ধূলিকণারও প্রমাণ মিললে রাজনীতি ছাড়ব: আসিফ মাহমুদ আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব এইমাত্রঅন্যান্য আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
অন্যান্য

ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার ২

প্রতিবেদক:
ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার ২

নরসিংদীর পলাশ উপজলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্ত্তী ওরফ মণি হত্যাকান্ডের দীর্ঘ ৯ মাস পর মামলার এজাহারনামীয় রাজেন্দ্র চৌহান ও ​সাগর চৌহান নামে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার রাতে নরসিংদী সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্র জানা যায়, চলতি বছরর ৫ জানুয়ারি রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়িতে আসার পথে বাড়ীর ফটকের সামনে দুষ্কৃতিকারীরা মনিকে পেছন থেকে গুলি করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

মনি চরসিন্দুর বাজারে মুদি দোকান পরিচালনার পাশাপাশি এক্সকাভেটর খননযন্ত্র ভাড়া দিতেন। ঘটনার দিন দোকান বন্ধ কর বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা ঘাতকরা তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছুড়ে। পরবর্তীত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলেও তাকে প্রাণে বাঁচানো যায়নি। হত্যাকান্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেখানে শুটারের মুখটি কাপড় দিয়ে বাঁধা ছিল।

নিহত পরিবারের সদস্যের অভিযোগ, মামলার প্রধান আসামি ও হত্যার পরিকল্পনাকারী রাজেদ্র চৌহান রাজু ও মামলার ৩নং আসামী সাগর চৌহানকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। আমরা তাদের বিচার ও ফাঁসি চাই।এবং অন্য আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। মামলার বাদী মনির ভাই রনি জানান, আমরা আর কিছু চাই না, শুধু এই নির্মম হত্যাকান্ডের সুষ্ঠু বিচার আর খুনির ফাঁসি চাই।”

এ মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই শেখ মোহাম্মদ জসিম জানান, মনি হত্যাকান্ডে রাজেন্দ্র চৌহান ও ​সাগর চৌহান নামে দুই জনকে গতকাল রাতে নরসিংদীর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে প্রেরন করা হয়েছে এবং রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।