মূল লেখায় যান
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক এইমাত্রঅন্যান্য গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক এইমাত্রঅন্যান্য বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দেশীয় মাছ প্রজনন বৃদ্ধিসহ মৎস্য উৎপাদনে সরকার কাজ করে যাচ্ছে: বিলকিস ইসলাম এমপি এইমাত্রঅন্যান্য দেশীয় মাছ প্রজনন বৃদ্ধিসহ মৎস্য উৎপাদনে সরকার কাজ করে যাচ্ছে: বিলকিস ইসলাম এমপি সন্ধ্যার মধ্যেই নৈশভোজ সারেন অভিনেত্রী বরলক্ষ্মী, কী উপকার হয় শরীরে? এইমাত্রঅন্যান্য সন্ধ্যার মধ্যেই নৈশভোজ সারেন অভিনেত্রী বরলক্ষ্মী, কী উপকার হয় শরীরে? ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে ড্রোন হামলা ‘পুতিনের পরিকল্পিত উসকানি’ এইমাত্রঅন্যান্য ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে ড্রোন হামলা ‘পুতিনের পরিকল্পিত উসকানি’ বিদেশে ধূলিকণারও প্রমাণ মিললে রাজনীতি ছাড়ব: আসিফ মাহমুদ এইমাত্রঅন্যান্য বিদেশে ধূলিকণারও প্রমাণ মিললে রাজনীতি ছাড়ব: আসিফ মাহমুদ আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব এইমাত্রঅন্যান্য আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
অন্যান্য

চেয়ারম্যান হলেই এক সপ্তাহে মাদকমুক্ত হবে মাছপাড়া: আরিফুল ইসলাম টিপু

প্রতিবেদক:
চেয়ারম্যান হলেই এক সপ্তাহে মাদকমুক্ত হবে মাছপাড়া: আরিফুল ইসলাম টিপু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হতে পারলে ৭ দিনের মধ্যে মাছপাড়া ইউনিয়ন থেকে সকল প্রকার মাদক নির্মূল করব, আমি চেয়ারম্যান হতে পারলে ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষের মধ্যে সমান ভাবে বন্টন করব, ইউনিয়নে যে সমস্ত খাস জমি রয়েছে তা অবমুক্ত করে গরিব-দুঃখীদের মধ্যে বিলিয়ে দিব, সেই সাথে বে কার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার কার্ড নিতে বা সুবিধা নিতে কোন আর্থিক লেনদেনের সুযোগ থাকবে না, বিগত দিনগুলোতে আমি আপনাদের সাথে থেকে মাছপাড়া ইউনিয়নের সকল অবহেলিত জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের সাথে ছিলাম, আমাদের রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ তিনি অত্যন্ত ভালো মনের মানুষ তিনি এমপি হওয়ার পর আমাদের এলাকার মানুষ শান্তিতে বসবাস করছে।

আপনারা দেখেছেন ইতো পূর্বে মাছপাড়াতে বিভিন্ন প্রকার চাঁদাবাজদের আবির্ভাব হয়েছিল প্রকাশ্যে দিবালোকে তারা চাঁদা আদায় করেছে, ধর্ষণ, লুটতরাজের মত জঘন্যতম কর্মকাণ্ড চালিয়ে আসছিল তারা, আমি ও আপনারা আপনাদের সকলের সাথে নিয়ে আমরা কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলাম, আমি নির্বাচিত হলে এই ইউনিয়নে কোন সালিশ বাণিজ্য হতে দেয়া হবে না।

বিগত দিন গুলোতে আওয়ামী ফ্যাসিবাদের সময় সরকারের অনুদান ইউনিয়ন পরিষদের বরাদ্দের কার্ড উপজেলা থেকেই বিক্রি করে দেয়া হতো, সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। আমরা কোন বিনিময় ছাড়ায় সাধারণ মানুষের হাতে সকল প্রকার কার্ড বিনামূল্যে স্বচ্ছ তালিকার মাধ্যমে প্রদান করব, আপনারা যারা টাকা পয়সা খরচ করে মেম্বার হওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলব আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে জবাবদিহিতা মূলক ইউনিয়ন পরিষদ হবে মেম্বারদের বা চেয়ারম্যানের একক কোন সিদ্ধান্ত বা কোন অনিয়মের সাথে আপোষ করার সুযোগ থাকবে না।

মাছপাড়ার মানুষ অত্যন্ত শান্তি প্রিয় মানুষ আমি চেয়ারম্যান হলে এই ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করবে এই গ্যারান্টি আমি দিচ্ছি।

সোমবার বিকালে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় এ বক্তব্য রাখেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পাংশা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম টিপু মিয়া।

এর আগে বিকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহ স্কুল মাঠে জমায়েত হয় জমায়েত শেষে মাছপাড়া বাজারে সকলের সমন্বয়ে বিশাল এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পুনরায় মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে পথ সভাটি শেষ করেন চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম টিপু মিয়া। এসময় সকল ওয়ার্ডের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। মাছপাড়া বাজার এলাকা মিছিলের নগরীতে পরিনিত হয়েছিল।