মূল লেখায় যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  এইমাত্রঅন্যান্য নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ এইমাত্রঅন্যান্য নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু এইমাত্রঅন্যান্য তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন এইমাত্রঅন্যান্য ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
অন্যান্য

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক:
রাজধানীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

ওই ঘটনার পর তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

এ ছাড়াও গত মঙ্গলবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওইদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।