মূল লেখায় যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  এইমাত্রঅন্যান্য নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ এইমাত্রঅন্যান্য নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু এইমাত্রঅন্যান্য তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন এইমাত্রঅন্যান্য ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
অন্যান্য

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

প্রতিবেদক:
কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া চর এখন নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন সময় এসব অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করলেও তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। অভিযানের কিছুদিন যেতে না যেতেই অসাধু ব্যবসায়ীরা পুনরায় কারখানাগুলো চালু করে অবাধে তাদের নিয়মিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যাপকভাবে তৈরি ও বাজারজাত হওয়ায় উদ্বিগ্ন পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল।

অভিযোগ রয়েছে, আইনের তোয়াক্কা না করে কারখানাগুলো অব্যাহত রাখার পেছনে প্রশাসনের ঢিলেঢালা নজরদারির পাশাপাশি উপজেলার বেশ কয়েকজন সাংবাদিকের পরোক্ষ প্রশ্রয় রয়েছে। তারা নিয়মিত মাসোহারা নিয়ে এই অবৈধ ব্যবসায় চোখ বুজে আছেন বলে স্থানীয়ভাবে তীব্র সমালোচনা চলছে।

চরাঞ্চলের এই অবৈধ জাল তৈরি চিরতরে বন্ধ করতে প্রশাসনের কার্যকর ও স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।