মূল লেখায় যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  এইমাত্রঅন্যান্য নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ এইমাত্রঅন্যান্য নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু এইমাত্রঅন্যান্য তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন এইমাত্রঅন্যান্য ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
অন্যান্য

নাটোরে পুকুর মিললো আনসার সদস্যের মরদেহ

প্রতিবেদক:
নাটোরে পুকুর মিললো আনসার সদস্যের মরদেহ

নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান আলী নামে এক আনসার ভিডিপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাগাতিপাড়া সদর ইউনিয়নের চককোয়ালিপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহজাহান আলী ওই গ্রামের মৃত নাদের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কয়েকজনের সঙ্গে মুড়ি মাখিয়ে খাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে বের হন শাহজাহান। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তার শার্ট ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পরিবারকে জানানো হয়। পরে পুকুরে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।