মূল লেখায় যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  এইমাত্রঅন্যান্য নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ এইমাত্রঅন্যান্য নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু এইমাত্রঅন্যান্য তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন এইমাত্রঅন্যান্য ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
অন্যান্য

তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত শুরু গ্যাস সরবরাহ

প্রতিবেদক:
তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত শুরু গ্যাস সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন এই কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। শনিবার দুপুরে তিতাস গ্যাসক্ষেত্রের লোকেশন-সি এলাকায় এই গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে কূপটির খননকাজ পরিচালনা করা হয়। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১৯ জুন থেকে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সরবরাহের সময় এই কূপ থেকে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

এখন থেকে কূপটি থেকে প্রতিদিন নিয়মিতভাবে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। নতুন এই কূপের উৎপাদন শুরু হওয়ায় দেশে গ্যাসের সামগ্রিক সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তিতাস গ্যাসক্ষেত্র সূত্রে জানা গেছে, বর্তমানে এই গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর সঙ্গে তিতাস-২৮ নম্বর কূপের ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের দৈনিক সরবরাহ সক্ষমতা বৃদ্ধি পেল।

দেশীয় গ্যাসের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর প্রেক্ষাপটে নতুন এই কূপের উৎপাদন শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে গ্যাসের চাহিদা পূরণে দেশীয় উৎস থেকে সরবরাহ বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে কূপটির উৎপাদন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিতাস গ্যাসক্ষেত্র দেশের অন্যতম প্রধান গ্যাস উৎপাদনক্ষেত্র হওয়ায় নতুন এই কূপের নিয়মিত উৎপাদন জাতীয় জ্বালানি ব্যবস্থায় ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।