মূল লেখায় যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

প্রতিবেদক:
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাহাদুর মিয়াকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

গত ১৮ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১২টা ১০ মিনিটে এসআারবি-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ ফয়েজ লেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত পলাতক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাহাদুর মিয়া (৩৫), পিতা-সিরাজ মিয়া, সাং-কাঞ্চন নগর (বাদামতলা কাজীবাড়ি), থানা-চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৬ আগস্ট তারিখ কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাহাদুর মিয়া পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশের ‍নিকট হস্তান্তর করা হয়েছে।