মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ এইমাত্রঅন্যান্য লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা এইমাত্রঅন্যান্য যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা এইমাত্রঅন্যান্য শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা ডিসি অ্যাওয়ার্ড পেয়েছে ইউএনও শহীদুল  এইমাত্রঅন্যান্য ডিসি অ্যাওয়ার্ড পেয়েছে ইউএনও শহীদুল  লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু: বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ এইমাত্রঅন্যান্য কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু: বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ এইমাত্রঅন্যান্য পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু এইমাত্রঅন্যান্য ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু
অন্যান্য

কৃষকের পেটে ভাত নেই, ব্যাংকে টাকা নেই, দেশে নিরাপত্তা নেই: শফিকুর রহমান

প্রতিবেদক:
কৃষকের পেটে ভাত নেই, ব্যাংকে টাকা নেই, দেশে নিরাপত্তা নেই: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কৃষকের সার নেই, পেটে ভাত নেই। যুবকের কর্মসংস্থান নেই এবং বাড়িতে কোনো নিরাপত্তা নেই। অন্যদিকে ব্যাংকে টাকা নেই, অথচ এক দল লোক এখনো ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত।

শনিবার দুপুরে বগুড়ার ধুনট মোড় এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর দেশব্যাপী লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।

দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও সামাজিক নিরাপত্তাহীনতায় দিশেহারা। দেশের কৃষি খাত চরম সংকটে, যুবসমাজ বেকারত্বের অভিশাপ বইছে এবং আর্থিক খাত লুটেরাদের কারণে খালি হয়ে গেছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

পথসভায় স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। লং মার্চকে ঘিরে পুরো এলাকায় জনসমাগম পরিলক্ষিত হয়।