মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ এইমাত্রঅন্যান্য লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা এইমাত্রঅন্যান্য যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা এইমাত্রঅন্যান্য শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা ডিসি অ্যাওয়ার্ড পেয়েছে ইউএনও শহীদুল  এইমাত্রঅন্যান্য ডিসি অ্যাওয়ার্ড পেয়েছে ইউএনও শহীদুল  লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু: বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ এইমাত্রঅন্যান্য কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু: বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ এইমাত্রঅন্যান্য পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু এইমাত্রঅন্যান্য ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু
অন্যান্য

সিরাজগঞ্জে ভেজাল ভোজ্যতেল তৈরির কারখানা সিলগালা, জরিমানা

প্রতিবেদক:
সিরাজগঞ্জে ভেজাল ভোজ্যতেল তৈরির কারখানা সিলগালা, জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে চোরাই জ্বালানি তেল ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে গোপনে ভেজাল ভোজ্যতেল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করেছেন। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের মো. রকি মৃধার ভেজাল ভোজ্যতেলের কারখানায় ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তেল উৎপাদনের কারখানাটির বৈধ নথিপত্র দেখাতে না পারায় তা সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলামের সঙ্গে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম জানান, গঙ্গাপ্রসাদ এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর তুলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া এবং কারখানা মালিকের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।