মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ এইমাত্রঅন্যান্য লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা এইমাত্রঅন্যান্য যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা এইমাত্রঅন্যান্য শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা ডিসি অ্যাওয়ার্ড পেয়েছে ইউএনও শহীদুল  এইমাত্রঅন্যান্য ডিসি অ্যাওয়ার্ড পেয়েছে ইউএনও শহীদুল  লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু: বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ এইমাত্রঅন্যান্য কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু: বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ এইমাত্রঅন্যান্য পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু এইমাত্রঅন্যান্য ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু
অন্যান্য

কুমিল্লায় ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক:
কুমিল্লায় ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লায় ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শনিবার রাতে কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. নয়ন (২৬) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোলাবাড়ী গ্রামের আব্দুর রব ভূঁইয়ার ছেলে।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল জালুয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২৩ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে এসআরবি-১১ জানতে পারে, গ্রেপ্তার নয়ন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

এসআরবি-১১ জানিয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।