ইয়াবা ব্যবসায়ী যুবদল সাধারণ সম্পাদককে পদ থেকে বহিষ্কার
জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু বক্কর ওরফে শাহ আলমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর উপজেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন) ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত বুধবার রাতে এসআই আতিকুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে আবু বক্করকে তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
