মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন
শিরোনাম
পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা এইমাত্রঅন্যান্য গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার এইমাত্রঅন্যান্য শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম এইমাত্রঅন্যান্য সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল এইমাত্রঅন্যান্য পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে এইমাত্রঅন্যান্য বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে
অন্যান্য

অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক:
অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় দেশবাসী মর্মাহত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এখন আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। রামিশা হত্যার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচারে পুলিশ সহযোগিতা করবে।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের সদস্যদের চলাফেরা ও ওঠাবসা ছিল। তারা অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছরের বড়। প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। তুহিন হত্যার দায় স্বীকার করেছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আলামতসহ অন্য বিষয় জব্দ করতে পেরেছে পুলিশ। রামিশা হত্যার মতো কুমিল্লার অপ্রতিম হত্যার বিচারের জন্য সহযোগিতা করবে পুলিশ।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন শনিবার কুমিল্লার লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন ছিল। নিখোঁজের সময় তার সঙ্গে থাকা মায়ের আইফোনটি মরদেহের সঙ্গে পাওয়া যায়নি। পরে প্রধান আসামি তুহিনের কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।