মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ১২ অস্ত্রসহ ১১ জন আটক এইমাত্রঅন্যান্য নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ১২ অস্ত্রসহ ১১ জন আটক রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক এইমাত্রঅন্যান্য রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক নির্বাচনের শেষদিন মস্কোতে ‘সবচেয়ে বড়’ ড্রোন হামলা ইউক্রেনের এইমাত্রঅন্যান্য নির্বাচনের শেষদিন মস্কোতে ‘সবচেয়ে বড়’ ড্রোন হামলা ইউক্রেনের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বেড়েই চলেছে নতুন আক্রান্ত এইমাত্রঅন্যান্য হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বেড়েই চলেছে নতুন আক্রান্ত লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম এইমাত্রঅন্যান্য লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ক্যাম্প ডেভিডের সফর সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ট্রাম্প এইমাত্রঅন্যান্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ক্যাম্প ডেভিডের সফর সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ট্রাম্প যেভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ এইমাত্রঅন্যান্য যেভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত
অন্যান্য

লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

প্রতিবেদক:
লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জে হাটিকুমরুল মোড়ের লং মার্চের পথসভায় যাওয়ার পথে জামায়াতে ইসলামীর নেতা মো. আবদুস সবুর শেখকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত আবদুস সবুর শেখ সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় তার স্ত্রী মোছা. শহর বানু বাদী হয়ে রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লং মার্চে যোগ দিতে যাওয়ার পথে সয়দাবাদ মোড় মাদ্রাসা জামে মসজিদে জোহরের নামাজ শেষে বের হচ্ছিলেন আবদুস সবুর। এ সময় একদল ব্যক্তি রামদা, ড্যাগার ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়।

হামলায় তার ডান হাতের কবজি, পেট ও পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের মুখপাত্র ও সহসাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জেলা জামায়াতের উদ্যোগে সিরাজগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।