মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ এইমাত্রঅন্যান্য লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা এইমাত্রঅন্যান্য যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা এইমাত্রঅন্যান্য শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা ডিসি অ্যাওয়ার্ড পেয়েছে ইউএনও শহীদুল  এইমাত্রঅন্যান্য ডিসি অ্যাওয়ার্ড পেয়েছে ইউএনও শহীদুল  লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে আরও ৪৮ শিক্ষার্থী কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু: বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ এইমাত্রঅন্যান্য কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে কলেজছাত্রের মৃত্যু: বন্ধুদের চোখের সামনেই ভেসে গেলেন সাজিদ পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ এইমাত্রঅন্যান্য পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু এইমাত্রঅন্যান্য ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মৃত্যু
অন্যান্য

লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক:
লক্ষীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম জনপদের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ টি-শার্ট, খেলা সামগ্রী ও স্টেশনারি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি সেনা জোন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে লক্ষীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় বাইন্ন্যাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার বলেন, সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহী এবং মনোযোগী করে তুলবে বলে আমাদের বিশ্বাস। সাধারণ জনগণের কল্যাণে অতিতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।

মানবিক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।