মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রতিবেদক:
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ের মধ্যে দেশে মোট ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের শরীরে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ২০ হাজার ৬৪৬ জনের।

এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।