মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

পোনা মাছ অবমুক্ত করলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

প্রতিবেদক:
পোনা মাছ অবমুক্ত করলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে পদ্মবিল খ্যাত বড়বিলায় মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষ রোপণ করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

পরে মৎস্যজীবি,আদিবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিয়ে মাদকের ভয়াবহতা প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এস এম হুমায়ুন কবির সরকার বলেন,দেশের অন্যতম বদ্ধ জলাশয় বড়বিলাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। আর এ জন্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ বৃদ্ধি করতে বৃহৎ বিলটিকে কেন্দ্র করে লোকাল বন্ড ট্যুরিজম ও শর্ট টাইম ট্যুরিজম করার ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার হচ্ছে উন্নয়নের সরকার। বিগত সরকারের ক্ষত মুছতে হয়তো একটু সময় লাগবে। বড়বিলার সৌন্দর্য বর্ধনে সরকারের পাশাপাশি সকলকে খন্ডকালীন কাজ করতে হবে। বিলে আগত পর্যটকদের নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর জন্য লাইফ জ্যাকেট এর ব্যবস্থা ও প্রাকৃতিক ও জলজ সম্পদ রক্ষার আহবান জানান তিনি।

পরে মাদকের কুফল সম্পর্কে এস এম হুমায়ুন কবির সরকার বলেন, আমরা চাই ফুলবাড়িয়াতে কোন মাদক থাকবেনা। মাদক সকল কিছুই ধ্বংস করে দিচ্ছে। কাজেই মাদকের ধারের কাছে যাওয়া যাবে না। মাদক মুক্ত উপজেলা গড়তে নেতৃবৃন্দের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ভালো কাজে আপনাদের সাথে আছি।খারপ কাজ প্রতিহত করতে যখনই ডাকবেন তখনই চলে আসবো।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, সামগ্রিক ভালো করতে চাইলে পিছিয়ে পড়া লোকদের টেনে নিয়ে আসতে হবে। সংখ্যলঘু ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও তাদেরকে ভালোবাসার অনুরোধ জানান। একই সাথে আদিবাসী সম্প্রদায়কে নিজেদের প্রতি আরও সচেষ্ট হওয়ার ব্যাপারেও আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস,ওসি রাশেদুল হাসান,উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুক, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব একেএম শমসের আলী প্রমূখ। পরে অতিথিবৃন্দদের সম্মানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অতিথিদের মুকুট প্রদান ও নিজস্ব সংস্কৃতি অনুসরণে কালচারাল নৃত্য পরিবেশন করা হয়। অপরদিকে এদিন বিকেলে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা, উপজেলা প্রশাসনের আয়োজনে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হইল চেয়ার বিতরণ, উপজেলা ও পৌর ভূমি অফিস, পৌরসভা অফিস পরিদর্শন শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্প দর্শন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।