মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের কড়া বার্তা, মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে এইমাত্রঅন্যান্য ইরানের কড়া বার্তা, মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইমাম-মুয়াজ্জিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা, মিথ্যা প্রমানিত হওয়ায় বাদী গ্রেফতার এইমাত্রঅন্যান্য ইমাম-মুয়াজ্জিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা, মিথ্যা প্রমানিত হওয়ায় বাদী গ্রেফতার নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে জিম্মি, কৌশলে ২ জন পালিয়ে বাঁচালো সাবাইকে এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে জিম্মি, কৌশলে ২ জন পালিয়ে বাঁচালো সাবাইকে নালিতাবাড়ীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে  হত্যা, দশমিনায় মানববন্ধন শেষে ঘর পুড়িয়ে দিয়েছে জনতা এইমাত্রঅন্যান্য ঢাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে  হত্যা, দশমিনায় মানববন্ধন শেষে ঘর পুড়িয়ে দিয়েছে জনতা “একদিন গাড়ি চালালে তিনদিন যায় গায়ে ব্যাথা” এইমাত্রঅন্যান্য “একদিন গাড়ি চালালে তিনদিন যায় গায়ে ব্যাথা”
অন্যান্য

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

পরে জেএফকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই হোটেলেই অবস্থান করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সফরকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।