মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব গুরুদাসপুরে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্বোধন এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্বোধন সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তেমন সুযোগ নেই’ এইমাত্রঅন্যান্য ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তেমন সুযোগ নেই’ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু আর নেই এইমাত্রঅন্যান্য বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু আর নেই উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন প্রস্তাব এইমাত্রঅন্যান্য উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন প্রস্তাব ২০ বছরেও যা হয়নি, সেই কীর্তির দ্বারপ্রান্তে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ২০ বছরেও যা হয়নি, সেই কীর্তির দ্বারপ্রান্তে বাংলাদেশ সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পাচ্ছেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল এইমাত্রঅন্যান্য সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পাচ্ছেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল
অন্যান্য

গরমে পুড়ছে দেশ, স্বস্তির পূর্বাভাস আবহাওয়া অফিসের

প্রতিবেদক:
গরমে পুড়ছে দেশ, স্বস্তির পূর্বাভাস আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গা থেকে এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।