মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

অনুমোদনহীন মেলায় অশ্লীলতা: কিশোরগঞ্জে মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রতিবেদক:
অনুমোদনহীন মেলায় অশ্লীলতা: কিশোরগঞ্জে মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী শ্মশান মাঠে প্রশাসনের অনুমোদন ছাড়াই ‘বৃক্ষ ও শিশু বিনোদন মেলা’র আড়ালে অশ্লীল কর্মকাণ্ড চালানোর অভিযোগে মেলাটি ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ও গ্রাম পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছসহ অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পুটিমারী শ্মশান মাঠের বিশাল এলাকাজুড়ে বৃক্ষ মেলা ও শিশু বিনোদনের নামে মেলাটি বসানো হয়েছিল। মেলার প্রবেশপথে নামমাত্র একটি বৃক্ষের স্টল থাকলেও ভেতরে প্রায় ৫০টি স্টল বসানো হয়। এছাড়া মেলায় নাগরদোলা ও নৌকা দোলনাসহ বিভিন্ন খেলনা স্থাপন করা হয়েছিল, যার অনেকগুলোই ছিল ঝুঁকিপূর্ণ।

অভিযোগ রয়েছে, মেলার শেষ প্রান্তে একটি জাদু প্রদর্শনীর মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে জাদু দেখানোর নামে তিন নারীকে দাঁড় করিয়ে গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে অশ্লীল শরীর প্রদর্শন করানো হচ্ছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, মেলাটি পরিচালনার জন্য কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। আয়োজকদের আগেই মেলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা অমান্য করায় অভিযান চালিয়ে মেলাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।