মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরেপড়া শিশুমুক্ত কিশোরগঞ্জ উপজেলা ঘোষণা এইমাত্রঅন্যান্য বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরেপড়া শিশুমুক্ত কিশোরগঞ্জ উপজেলা ঘোষণা ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি এইমাত্রঅন্যান্য ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি অনুমোদনহীন মেলায় অশ্লীলতা: কিশোরগঞ্জে মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন মেলায় অশ্লীলতা: কিশোরগঞ্জে মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত পঞ্চগড়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে মাদ্রাসা ছাত্রদের ব্যবহারের অভিযোগ এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে মাদ্রাসা ছাত্রদের ব্যবহারের অভিযোগ খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর এইমাত্রঅন্যান্য প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
অন্যান্য

পঞ্চগড়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে মাদ্রাসা ছাত্রদের ব্যবহারের অভিযোগ

প্রতিবেদক:
পঞ্চগড়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে মাদ্রাসা ছাত্রদের ব্যবহারের অভিযোগ

পঞ্চগড়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও স্থানীয় এক নেতার সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বোদা উপজেলার পানিডুবি বাজারে ভুক্তভোগী বিএনপি নেতা ও তাঁর পরিবারের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজউদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

তিনি বলেন, পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জমি সংক্রান্ত সালিশি বৈঠকে মাদ্রাসার সুপার লাভলি বেগম তাঁকে ডেকেছিলেন। সেখানে লুৎফর রহমান গংয়ের দখলে থাকা জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে বিএনপি ও তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সোমবার পানিডুবি বাজারে মানববন্ধন করানো হয়।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মাদ্রাসার সভাপতি ফরহাদ হোসেন ও সুপারের বিরুদ্ধে ছাত্রদের ভুল বুঝিয়ে মানববন্ধনে অংশ নেওয়ার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার সুপার লাভলি বেগমের কাছে ময়েজউদ্দিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগের সত্যতা জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

অন্যদিকে, পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি ফরহাদ হোসেন দাবি করেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার দাতাদের জমি নিয়ে সমস্যা ছিল এবং পরবর্তীতে আলোচনার মাধ্যমে তা সমাধানের কথা ছিল। কিন্তু ময়েজউদ্দিনের নেতৃত্বে মাটি ফেলে ঘরে তালা মেরে জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য যে, গত সোমবার স্থানীয় বিএনপি নেতা ময়েজউদ্দিনের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ এনে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।