মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন এইমাত্রঅন্যান্য শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জয়পুরহাটে যুবদলের সমাবেশ ও মিছিল এইমাত্রঅন্যান্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জয়পুরহাটে যুবদলের সমাবেশ ও মিছিল নোয়াখালী চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি এইমাত্রঅন্যান্য নোয়াখালী চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি খাগড়াছড়িতে ইউএনওকে ভালো পোস্টিংয়ের লোভ দেখিয়ে ১ লাখ টাকা দাবি, আটক ভুয়া সচিবের ভাই এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে ইউএনওকে ভালো পোস্টিংয়ের লোভ দেখিয়ে ১ লাখ টাকা দাবি, আটক ভুয়া সচিবের ভাই শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২নেতাকর্মী আটক এইমাত্রঅন্যান্য শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২নেতাকর্মী আটক সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে এইমাত্রঅন্যান্য সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী এইমাত্রঅন্যান্য নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, মাদকসহ আটক ১২ এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, মাদকসহ আটক ১২
অন্যান্য

নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক:
নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে ফারুক হোসেন (৪২) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ছোট ডেরাহার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ডেরাহার গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ফারুক হোসেন নিজ শয়নকক্ষে ছিলেন। এ সময় কোনো একপর্যায়ে তিনি গ্যাস ট্যাবলেট খেয়েছেন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে ফারুক হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।