মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন এইমাত্রঅন্যান্য শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জয়পুরহাটে যুবদলের সমাবেশ ও মিছিল এইমাত্রঅন্যান্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জয়পুরহাটে যুবদলের সমাবেশ ও মিছিল নোয়াখালী চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি এইমাত্রঅন্যান্য নোয়াখালী চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি খাগড়াছড়িতে ইউএনওকে ভালো পোস্টিংয়ের লোভ দেখিয়ে ১ লাখ টাকা দাবি, আটক ভুয়া সচিবের ভাই এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে ইউএনওকে ভালো পোস্টিংয়ের লোভ দেখিয়ে ১ লাখ টাকা দাবি, আটক ভুয়া সচিবের ভাই শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২নেতাকর্মী আটক এইমাত্রঅন্যান্য শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২নেতাকর্মী আটক সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে এইমাত্রঅন্যান্য সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী এইমাত্রঅন্যান্য নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, মাদকসহ আটক ১২ এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, মাদকসহ আটক ১২
অন্যান্য

নোয়াখালী চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি

প্রতিবেদক:
নোয়াখালী চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি

নোয়াখালীর চাটখিল উপজেলায় এসএসসি, দাখিল ও কারিগরি ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার( ২২ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল অডিটরিয়ামে চাটখিলে এসএসসি, দাখিল ও কারিগরি ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দীন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনজুর আহমেদ ভূঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) নিশাত ফারাবি।এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, মল্লিকা দিঘিরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলমসহ অনেকে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন বলেন, পড়ালেখার পাশাপাশি প্রত্যেক কৃতি ছাত্র-ছাত্রী নিজেকে আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, দেশ ও রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।সভাশেষে ৭৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন এমপি।