মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষা খাতে বাজেট বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য শিক্ষা খাতে বাজেট বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী কিসের ডিসেম্বর, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য কিসের ডিসেম্বর, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর এইমাত্রঅন্যান্য পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মা-বাবাকে নির্যাতনের দায়ে ঈশ্বরগঞ্জে যুবকের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য মা-বাবাকে নির্যাতনের দায়ে ঈশ্বরগঞ্জে যুবকের কারাদণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ‘অতীব জরুরি’ নির্দেশনা এইমাত্রঅন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ‘অতীব জরুরি’ নির্দেশনা মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ এইমাত্রঅন্যান্য মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন নৌপরিবহনমন্ত্রী এইমাত্রঅন্যান্য ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন নৌপরিবহনমন্ত্রী বাবার স্বপ্ন পূরণে কুমিল্লার বরুড়ায় ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন এইমাত্রঅন্যান্য বাবার স্বপ্ন পূরণে কুমিল্লার বরুড়ায় ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন
অন্যান্য

মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ

প্রতিবেদক:
মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। সেই সঙ্গে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক-৫) এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় (১৮.১° উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। বুধবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।