মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা এইমাত্রঅন্যান্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা এইমাত্রঅন্যান্য তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  এইমাত্রঅন্যান্য ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ এইমাত্রঅন্যান্য কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের এইমাত্রঅন্যান্য ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অন্যান্য

কুমিল্লায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক:
কুমিল্লায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে নাজমুলের বাবা মারা যান। চার বোন ও এক ভাইয়ের মধ্যে নাজমুল ছিলেন একমাত্র ছেলে। বর্তমানে তিনি তাঁর মায়ের সঙ্গে বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় নাজমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক জানান, হাসপাতালে আনার আগেই নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া।