মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি, আত্মকর্মসংস্থান, ব্রিজসহ নানা অবকাঠামো উদ্বোধন এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি, আত্মকর্মসংস্থান, ব্রিজসহ নানা অবকাঠামো উদ্বোধন ১২ ঘন্টার ব্যবধান জয়পুরহাটে আবারও ৫১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার এইমাত্রঅন্যান্য ১২ ঘন্টার ব্যবধান জয়পুরহাটে আবারও ৫১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এইমাত্রঅন্যান্য সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক এইমাত্রঅন্যান্য রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক নোবিপ্রবিতে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে অব্যাহতি এইমাত্রঅন্যান্য নোবিপ্রবিতে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে অব্যাহতি ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদাইয়ের অভিযোগ, আসামি আটক এইমাত্রঅন্যান্য ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদাইয়ের অভিযোগ, আসামি আটক
অন্যান্য

১২ ঘন্টার ব্যবধান জয়পুরহাটে আবারও ৫১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

প্রতিবেদক:
১২ ঘন্টার ব্যবধান জয়পুরহাটে আবারও ৫১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

​জয়পুরহাট প্রতিনিধি (২৩ সেপ্টেম্বর, ২০২৬): জয়পুরহাটে ১২ ঘন্টার ব্যবধানে আবারও কষ্টিপাথর উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের পর মঙ্গলবার রাতে আবারও সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই কষ্টিপাথরের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল কয়া বিওপি এলাকার ভূইডোবা নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাথরটি উদ্ধার করা হয়।

​বিজিবি জানায়, সংঘবদ্ধ চোরাকারবারি চক্রটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় কষ্টিপাথরটি মজুত করেছিল। পরবর্তীতে নওগাঁর বদলগাছীস্থ পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করিয়ে পাথরটির সত্যতা যাচাই ও সনদ সংগ্রহ করা হয়। ​আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক সম্পদটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

অপরদিকে, মঙ্গলবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর অভিযান চালিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ব্যাপারে মামলা সহ আসামিদের আক্কেলপুর থানায় সোপর্দ করা হয় বলে জানান, জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।