মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা এইমাত্রঅন্যান্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা এইমাত্রঅন্যান্য তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  এইমাত্রঅন্যান্য ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ এইমাত্রঅন্যান্য কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের এইমাত্রঅন্যান্য ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অন্যান্য

জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে সাবাড়, দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ

প্রতিবেদক:
জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে সাবাড়, দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ

জয়পুরহাট প্রতিনিধি ( ২৩ সেপ্টেম্বর,২০২৬): জয়পুরহাট সদর উপজেলায় এক দরিদ্র কৃষকের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ৩৬ বছর বয়সী ছেলে কৃষক নূর মোহাম্মদের দেড় বিঘা জমির প্রায় ৭০০টি থোড় ও কাঁচা কলাসহ সবকটি গাছ কেটে সাবাড় করা হয়েছে।

​ভুক্তভোগী কৃষক জানান, এনজিও ও বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে তিনি এই কলাবাগান গড়ে তোলেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

​চোখের জল মুছতে মুছতে কৃষক নূর মোহাম্মদ বলেন, “দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছেই থোড় এসেছিল, ঝুলছিল কাঁচা কলা। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল, এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।” ​এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এমন নির্মম ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কৃষক নূর মোহাম্মদ অভিযোগ দেওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।