তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী যোগদান উপলক্ষ্যে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, জনপ্রতিনিধি,সুশীল সমাজ ও সাংবাদিকগন অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু,উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে,নদী পথে চাঁদাবাজি ও বালু মহালে লুটপাট অনিময় বন্ধ করা সহ সেতু ও সড়ক পথের উন্নয়নের স্বার্থে এবং হাওরাঞ্চলে শিক্ষার প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন।
