মূল লেখায় যান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত এইমাত্রঅন্যান্য ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন এইমাত্রঅন্যান্য বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার এইমাত্রঅন্যান্য আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব এইমাত্রঅন্যান্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান এইমাত্রঅন্যান্য হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা এইমাত্রঅন্যান্য জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত এইমাত্রঅন্যান্য অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত
অন্যান্য

আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান

প্রতিবেদক:
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান

আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সীমান্তবর্তী অঞ্চল দিয়ে একের পর এক ড্রোন অনুপ্রবেশের ঘটনার জের ধরে আফগান ভূখণ্ডের ১০টি সুনির্দিষ্ট স্থানে এ পাল্টাহামলা চালানো হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানি তথ্যমন্ত্রী জানান, দেশের আত্মরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান আফগানিস্তানে ড্রোন সংরক্ষণ ও পরিচালনার কাজে ব্যবহৃত ১০টি আস্তানায় পরিকল্পিত ও সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে যাওয়া আটটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে পাকিস্তানি বাহিনী। এর মধ্যে তোরখাম সীমান্ত ও কোহাটের পাহাড়ি এলাকায় ড্রোনগুলো ভূপাতিত করা হয়। এর পরপরই আফগান ভূখণ্ডে এই জোরালো সামরিক পদক্ষেপ নিল ইসলামাবাদ।

পাকিস্তানের অভিযোগ, তালেবান সরকারকে বারবার অনুরোধ করার পরও আফগান মাটিতে সক্রিয় সন্ত্রাসী আস্তানা ও তাদের সহযোগী নেটওয়ার্কগুলো ধ্বংস করা হয়নি; বরং আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের ভেতরে শত্রুতামূলক তৎপরতা চালানো হচ্ছে।

পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো পক্ষ থেকে সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করা হলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। তবে পাকিস্তান আঞ্চলিক শান্তি ও সংলাপে বিশ্বাস করে জানিয়ে তিনি আফগান তালেবান সরকারকে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ও টেকসই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।